Posts

Showing posts from January, 2019
ধরুন , হঠাৎ দেখা হয়ে গেল রেলগাড়ির কামরায় বা বাসস্ট্যান্ডে । এমনকি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের সামনেও হতে পারে । অন্তত দশ বছর পর । চেহারায় , আদলে পরিবর্তন ঘটেছে অনেক । প্রাণবন্ত , চঞ্চল ছিপছিপে তরুণীটি এখন কিছুটা পৃথুলা , পূর্ণবয়স্ক নারী । সংসার - সন্তান সামলে পরিণত জীবনের অভিজ্ঞতার রেখাগুলোকে আড়াল করতে পারেনি প্রসাধনের প্রলেপ । কিন্তু এই নারীকে না চেনা তো অসম্ভব ! চমকে উঠেছেন আপনি । ভেবেছেন দ্রুত নিজেকে আড়াল করবেন কিনা । কিন্তু ততক্ষণে চোখাচোখি হয়ে গেছে । আর আপনাকে অবাক করে দিয়ে হাত তুলে ডাকল । খুব সহজ - স্বাভাবিক গলায় জানতে চাইল , ‘ কেমন আছ ?’ ‘ ভালো । তুমি ?’ এরপর পরস্পরের সংসার - সন্তানের কুশলাদি বিনিময় হলো । আপনার মনে তখন স্মৃতির তোলপাড় । তাঁর মনের অবস্থা অবশ্য বোঝার উপায় নেই । হঠাৎ রবীন্দ্রনাথের কবিতার নারী হয়েই যেন সে জানতে চাইল , ‘ আমাদের গেছে যেদিন , একেবারেই কি গেছে ?’ কী উত্তর দেবেন আপনি , সেই রবীন্দ্রনাথের কবিতা ধার করেই বললেন , ‘ রাতের স...