তোমায় মনে পড়ে



 এক ফাগুনে ফোটে কত ফুল হয়নি কভু গনা,
বিদায় তিথীর সবগুলো গান হয়নি সেদিন শোনা।
যায়না মাপা ঠিক কত জল এক বর্ষায় ঝড়ে,
তবুও আকাশ ঝেঁপে বৃষ্টি এলে সে তোমায় মনেপড়ে।
 এখানে আমি কাঁদতে আসিনি ভিজিয়ে চোখেরই পাতা,
বৃষ্টি যখন শুধু আমাকে ভাবায় ভরে ওঠে গানেরই খাতা।
এক দুপুরে শুকাতে কি পারে? ঢেউ যত আছে সাগরে,
 যে পাখি ডানা মেলেছে ভোরে সন্ধ্যায় আসে সেতো ফিরে।
 বিসর্জনের শেষটে কোথায় বুঝবো কেমন করে,
একলা মনে যত না বলা কথায় সে তোমায় মনেপড়ে।
জীবন যখন যেখানে যেমন তবুও আছি বেচেঁ,
দৃষ্টি এখন খুঁজে পিছনে ফিরে যত কিছু হারিয়ে গেছে। 
এক কবিতায় পায়না যে ঠাই কখনো সব উপমা,
অতঃপর অবেলায় অনুভবে সে অবশেষে অদ্বিতীয়া। 
অবাক চাঁদের সেই আলো হাসে আজও পৃথিবীর উপরে,
 আড়ালে যেথায় তুমি চির অধরা সে তোমায় মনে পড়ে।

Comments

Popular posts from this blog

ঘুষ