স্বাধীনতা মানে

স্বাধীনতা মানে
স্বাধীনতা তুমি অবৈধ সরকারের সাজানো ইলেকশন,
স্বাধীনতা তুমি মন্ত্রীর তালিকায় অযোগ্য সিলেকশন
স্বাধীনতা তুমি মন্ত্রী সভায় বলা ফাকা বুলি,
স্বাধীনতা তুমি শাপলা চত্বরে চালানো নির্বিচারে গুলি
স্বাধীনতা তুমি প্রতিবাদী বোনের বুকে বুটের লাথি,
স্বাধীনতা তুমি ছাত্রলীগের কুকর্মের সাথী
স্বাধীনতা তুমি বাংলা মায়ের বুকের দীর্ঘশ্বাস,
স্বাধীনতা তুমি সীমন্তে ঝুলন্ত ফেলানির লাশ
স্বাধীনতা তুমি ক্ষমতাসীনদের স্বপ্ন বিলাস,
স্বাধীনতা তুমি রানা প্লাজার বিভত্স লাশ
স্বাধীনতা তুমি পদ্মা সেতুর আবুলের মুখে হাসি,
স্বাধীনতা তুমি সাজানো রায়ে সত্যের দিতেছো ফাঁসি
স্বাধীনতা তুমি সৈনিকের রক্তে রঞ্জিত পিলখানা,
স্বাধীনতা তুমি শাহবাগে মাতালের আস্তানা
স্বাধীনতা তুমি শেয়ার বাজারের লুটতারাজ,
স্বাধীনতা তুমি মধ্য বিত্তের মাথায় বাজ
স্বাধীনতা তুমি ছাত্রলীগের অবাধ গুলি বর্ষণ,
স্বাধীনতা তুমি রাস্তা ঘাটে মা বোনকে ধর্ষন
স্বাধীনতা তুমি দুচোখে দেখা আমার সর্বনাস,
স্বাধীনতা তুমি পরীক্ষার আগে কর প্রশ্ন পত্র ফাঁস
স্বাধীনতা তুমি মুক্তি যুদ্ধের বিকৃতি ইতিহাস,
স্বাধীনতা তুমি সরিষার মধ্যে ভুতের বসবাস
স্বাধীনতা তুমি ফসলের নায্য মুল্য না পাওয়া চাষী,

স্বাধীনতা তুমি সোনার বাংলা, তোমায় ভালবাসি

Comments

Popular posts from this blog

ঘুষ