আমার আকাশে আধাঁর ছিলনা ছিল মেঘনার ঢল,
সেই নিলীমায় ঢেলেছো তুমি কষ্টের নোনাজল।।
আমার বাগানে যত ফুল ছিল সে সব নিয়েছ তুমি,
তোমার বাগানে যত কাঁটা ছিল সে সব পেয়েছি আমি।।
আমার খাতায় ছিলনা লেখা বেদনার কোন কথা
স্বপ্নিক তুমি, এসেছিলে তুমি বিরহের অমরতা।
আমার হৃদয়ে স্বপ্ন জাগিয়ে পালাতক যদি হবে,
একাকি ছিলাম,একাকি রয়েছি এসেছিলে কেন তবে?
Comments
Post a Comment