শিক্ষামূলক উক্তি:

শিক্ষামূলক উক্তি: আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। -শেখ সাদী 02. অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। – ডেল কার্নেগি 03. টিয়া পাখির মতো মুখস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না, শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূরে করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। – রেদোয়ান মাসুদ 04. জ্ঞানীর হাত ধরা যায়, কিন্তু বোকার মুখ ধরা যায় না। -জর্জ হার্বাটর 05. জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না। – এরিষ্টটল 06. পারিব না’ একথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাব একবার; পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার একবার না পারিলে দেখ শতবার। – কালীপ্রসন্ন ঘোষ 07. কাল আমার পরীক্ষা। কিন্তু এটা আমার কাছে বিশেষ কোন ব্যাপারই না, কারন শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারন করতে পারেনা॥ ” – টমাস আলভা এডিসন। 08. শিক্ষার উচিত তাকে উদ্যোক্তা বা চাকরি সৃষ্টিকারী হতে প্রস্তুত করা, চাকরি খুঁজতে নয়।…আমরা যদি তরুণদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতাম, তাহলে বেকারত্ব বলে কিছু থাকত না – ড. মুহাম্মদ ইউনূস 09. আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুন্ঠিত হই। – প্রমথ চৌধুরী। 10. সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া। – থেলিস। প্রেম ভালোবাসার ২৫ টি উক্তি: 01.অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে। কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। – হুমায়ূন আহমেদ 02. যে ভালবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে,আর সেই কথা মনে করে দু’জনেই কাদে, সে ভালবাসা হচ্ছে প্রকৃত ভালবাসা। – রেদোয়ান মাসুদ 03. পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? নাহ্ জীবন থেকে মৃত্যু পর্যন্ত , উত্তরটা সঠিক নয় । সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি , কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালবাসি । – রবীন্দ্রনাথ ঠাকুর। 04. ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারীর থেকে আলাদা করে দেখে, আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে । -লুইস ম্যাকেন 05. গভীর ভালোবাসার কোনো ছিদ্রপথ নেই । – জর্জ হেইড 06. বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে। – হুমায়ূন আহমেদ 07. ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না। – সমরেশ মজুমদার 08. কেউ তোমাকে অনেক ভালোবাসবে, সহজেই অনেক আপন করে নিবে। আর তাতে তুমি আনন্দে ভেসে যেও না। এ আনন্দ তোমার জন্য নাও সইতে পারে। অপেক্ষা করো সময়ের জন্য। সময়ই বলে দিবে এ ভালবাসা তোমার জন্য দুঃখের না সুখের। – রেদোয়ান মাসুদ 09. প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ঐ বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা। – হূমায়ুন আহমেদ 10. কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা । কামনা একটি সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত চিরন্তন । – কাজী নজরুল ইসলাম 11. আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। – রবীন্দ্রনাথ ঠাকুর। 12. বিয়ের পরে সেটা আর ভালোবাসা থাকে না, স্বামী স্ত্রী যেন দুটো যন্ত্র হয়ে যায়। যেখানে সবকিছু চলে নিয়ম মাফিক। ভালোবাসা হচ্ছে একটা অনিয়ম, যখন সেখানে নিয়মকানুন চলে আসে সেখানে আর ভালোবাসা থাকে না। – রেদোয়ান মাসুদ 13. বড় প্রেম শুধু কাছেই টানে না; ইহা দুরেও ছুড়ে ফেলে দেয়। – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 14. ভালোবাসা এবং ভয় একত্রে মিশ্রিত হতে পারে না। – রেগনার্ড। 15. ভালবাসিতে শিখ, ভালবাসা দিতে শিখ তাহলে তোমার জীবনে কখনো ভালবাসার অভাব হবেনা। -টমাস ফুলার 16. ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে , কিন্তু তাঁরা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে । হয়তো খুবই অল্পসময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সবসময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই । – হূমায়ুন আহমেদ 17. দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পরে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম। – হুমায়ূন আজাদ 18. প্রেমের ব্যাপারে যদি কেউ জয়ী হতে চায়, তাহলে সে ক্ষেত্রে জয়ী হওয়ার একমাত্র অস্ত্র হলো পলায়ন করা। – নেপোলিয়ান। 19. পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়, আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। – রেদোয়ান মাসুদ 20. ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।’ – জর্জ চ্যাপম্যান 21. জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক।। একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না।। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। – সেক্সপিয়ার 22. সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না। – নিমাই ভট্টাচার্য 23. ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়। – ডেভিড রস । 24. ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব। আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তাই কখনো নিষ্পত্তি হবে না। – গ্যেটে 25. পৃথিবীতে ভালবাসার একটি মাত্র ঊপায় আছে, সেটা হল প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালবেসে যাওয়া। -ডেল কার্নেগী দুঃখ, কষ্ট ও বিরহের ২৫ টি উক্তি: 01. সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। – হযরত আলী (রাঃ) 02. কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না – কাজী নজরুল ইসলাম 03. একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। – জর্জ লিললো 04. তার জন্য কাঁদ যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারো জন্য কেদোনা যে তোমার চোখের জল দেখে উপহাস করে। – রেদোয়ান মাসুদ 05. আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়। -সুনীল গঙ্গোপাধ্যায় 06. পৃথিবিতে সব চেয়ে অসহায় সে, যে নিজের রাগ,অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারেনা একটু চিৎকার করে কাঁদতে পারেনা শুধু চোখের জল লুকিয়ে হাসে। -রবীন্দ্রনাথ ঠাকুর 07. জীবনে দুটি দুঃখ আছে। একটি হল তোমার ইচ্ছা অপুর্ণ থাকা, অন্যটি হল ইচ্ছা পুর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা। -জর্জ বার্নার্ড শ 08. সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। – হুমায়ূন আহমেদ 09. যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারেনা। -রেদোয়ান মাসুদ 10. অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মত এমন বিড়ম্বনা আর না। – রবীন্দ্রনাথ ঠাকুর 11. মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন, কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে। –কাজী নজরুল ইসলাম 12. মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের অপরটি ছলনার। – পিথাগোরাস 13. প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। – রবা ঠাকুর 14. চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে। – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ 15. অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। –হোমার 16. নরম কাঁদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই পানি ঢালা হোক না কেন, তা আর গলে না বরং শক্তিশালী হয়। মানুষের মনও একই রকম, একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোন পরিবর্তন হয় না। – টার্মস টমাস 17. কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে , তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে, তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে। -রেদোয়ান মাসুদ 18. দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ 19. সত্যিকার ভালোবাসার পথ কখনোই মসৃণ হয় না। – সেক্সপিয়র 20. পুরো দুনিয়াটাই একটা রঙ্গমঞ্চ, আর প্রতিটি নারী ও পুরুষ সে মঞ্চের অভিনেতা; এই মঞ্চে প্রবেশ পথও আছে আবার বহির্গমণ পথও আছে, জীবনে একজন মানুষ এই মঞ্চে অসংখ্য চরিত্রে অভিনয় করেন। – সেক্সপিয়র 21. নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আরা নেই। -রেদোয়ান মাসুদ 22. হাসি সবসময় সুখের কারণ বুঝায় না মাঝে মাঝে এটা ও বুঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। – হুমায়ূন আহমেদ 23. বিচ্ছেদেরর মুখে প্রেমের বেগ বাড়িয়া ওঠে। – রবি ঠাকুর 24. কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভাল। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। – রেদোয়ান মাসুদ 25. দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। —মার্ক টোয়েন

Comments

Popular posts from this blog

ঘুষ